ইন্টারনেট প্রোভাইডারের হটলাইনে কল আসে একই ধরনের: "লাইন নাই", "স্পিড কম", "বিল কত", "টেকনিশিয়ান কখন আসবে"। কোনো এলাকায় লাইন গেলে দশ মিনিটে শত শত কল আসে। আইএসপি কল সেন্টার এমনভাবে সাজাতে হয় যেন এই ভিড়েও হটলাইন ভেঙে না পড়ে।
আইএসপির সাপোর্ট কেন আলাদা
- আউটেজের সময় হঠাৎ অনেক কল, পরে আবার শান্ত।
- বেশিরভাগ কল একই ৫টা প্রশ্ন: লাইন ডাউন, স্পিড, বিল, পেমেন্ট, টেকনিশিয়ান।
- রাতের কল, যখন অফিস বন্ধ।
- টেকনিশিয়ান সারাদিন বাইরে থাকেন।
- কাস্টমারকে চিনতে ইউজার আইডি লাগে।
যে সেটআপ কাজ করে
- আউটেজ মেসেজ: কোনো এলাকায় সমস্যা হলে একটা মেসেজ রেকর্ড করে এক সুইচে চালু করুন ("আপনার এলাকার সমস্যাটি আমরা জানি, সন্ধ্যা ৬টার মধ্যে ঠিক হবে")। বেশিরভাগ কাস্টমার উত্তর পেয়ে যান, কিউ ছোট থাকে।
- এআই ভয়েস এজেন্ট: ফোনবুকে সেভ করা কাস্টমারকে নাম আর ইউজার আইডি দিয়ে সম্ভাষণ করে, যেমন "আসসালামু আলাইকুম, আপনার নাম রহিম, ইউজার আইডি ১২৩৪"। কাস্টমার বাংলায় "লাইন নাই" বা "বিল দেব" বললেই সঠিক টিমে পাঠায়।
- আলাদা কিউ: টেকনিক্যাল সাপোর্ট আর বিলিং।
- কলব্যাক: ভিড়ের সময় লাইনে অপেক্ষা না করে কলব্যাক চাওয়া যায়।
- মিসড কলের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সাপোর্ট লিডের কাছে।
- টেকনিশিয়ান অ্যাপে: প্রত্যেক টেকনিশিয়ানের মোবাইলে অফিসের এক্সটেনশন, কল ট্রান্সফার ফ্রি।
- এক্সটেনশন অনুযায়ী কলের সময়: রাতের শিফটের কর্মী শুধু নিজের শিফটে কল পান, সাপ্তাহিক ছুটিও সেট করা যায়।
- এসএমএস আর হোয়াটসঅ্যাপ: বিলের রিমাইন্ডার আর আউটেজের নোটিশ।
রাতের সাপোর্ট, আলাদা টিম ছাড়াই
অফিস বন্ধ থাকলে এআই ভয়েস এজেন্ট বা এআই টক বট সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে, কাস্টমারের সমস্যা আর ইউজার আইডি নিয়ে রাখে, সকালে টিম কলব্যাক করে। চাইলে ডিউটিতে থাকা একজনের মোবাইলেও কল যেতে পারে।
খরচ
GENPBX শুরু মাসে ৳250 থেকে, প্যাকেজ ৳430 আর ৳890। এআই মিনিট, এসএমএস আর হোয়াটসঅ্যাপ ব্যবহার অনুযায়ী ব্যালেন্স থেকে কাটে, তাই শান্ত মাসে খরচ কম। দাম দেখুন এখানে।
আইএসপিরা কেন GENPBX ব্যবহার করে
GENPBX শুরু থেকেই ইন্টারনেট প্রোভাইডারদের কথা মাথায় রেখে তৈরি: বাংলা এআই, আউটেজ ও জরুরি বন্ধ, কিউ, কলব্যাক, ট্রান্সক্রিপ্টসহ রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ ও এসএমএস, আর টেকনিশিয়ানদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ।
আরও পড়ুন: আইপি পিবিএক্স কী? আর ইংরেজিতে ISP call center।